পল্টনে লোকজ খেলার উৎসব
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
হারিয়ে যেতে বসা গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলাকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে রাজধানীর পল্টনে আউটার স্টেডিয়ামে বসেছিল দিনব্যাপী লোকজ ক্রীড়া প্রতিযোগিতার উৎসব। বাংলাদেশ কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশনের আয়োজনে শনিবার অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় নারী ও পুরুষদের বিভিন্ন ঐতিহ্যবাহী খেলায় অংশ নেন প্রতিযোগীরা। সকালে জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খান প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশনের সহসভাপতি কাজী এম. আরিফ। দিনব্যাপী আয়োজনে পুরুষদের বিভাগে হা-ডু-ডু, দাঁড়িয়াবান্ধা ও মোরগ লড়াই এবং নারীদের বিভাগে বউচি, গোল্লাছুট ও দড়ি লাফসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
