চ্যাম্পিয়ন গাজীপুর
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
৫ম ফেডারেশন কাপ তায়কোয়ান্দোর জুনিয়র পুরুষ বিভাগে গাজীপুর ও মহিলা বিভাগে মিরপুর তায়কোয়ান্দো ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল শনিবার জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত জুনিয়র পুরুষ বিভাগে ২টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জসহ ৪টি পদক জিতে সেরা হয় গাজীপুর। এই বিভাগে ২টি স্বর্ণ ও ১টি ব্রোঞ্জ জিতে রানার্সআপ হয় চট্টগ্রাম। অন্যদিকে জুনিয়র মহিলা বিভাগে ৩টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জসহ ৫টি পদক নিয়ে বিভাগটির চ্যাম্পিয়ন হয় মিরপুর তায়কোয়ান্দো ক্লাব। রানার্সআপ সিরাজগঞ্জ পেয়েছে ২টি স্বর্ণ ও ৩টি রৌপ্যপদক। আজ সিনিয়র বিভাগের খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
