স্বপ্নের বার্সেলোনায় যোগ দিতে পারিশ্রমিক কমিয়েছেন জেসুস
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক
কিছুদিন আগেও গাব্রিয়েল জেসুসের ভাবনায় ছিল আর্সেনালের সেরা একাদশে আবার জায়গা পাকা করার লড়াই। এরপর যখন বার্সেলোনার আগ্রহের কথা জানতে পারলেন, তার ভেতরে রোমাঞ্চের তোলপাড় শুরু হলো। আলোচনা এগিয়ে গেল। স্বপ্নের ক্লাবে যোগ দিতে নিজের পারিশ্রমিকে বড় ছাড় দিলেন।
অবশেষে পা রাখলেন কাঙ্ক্ষিত সেই আঙিনায়। এখন মাঠের লড়াই শুরু করতে তর সইছে না ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের। খুব বেশি পূর্বাভাস বা গুঞ্জনের ঝড় ছাড়াই অনেকটা নাটকীয়ভাবে আর্সেনাল থেকে বার্সেলোনায় পাড়ি জমিয়েছেন জেসুস। 'সেল-অন' ফিসহ দেড় কোটি ইউরো (১ কোটি সাড়ে ২৮ লাখ পাউন্ড) পর্যন্ত মূল্যের চুক্তিতে দুই ক্লাব সম্মত হওয়ার পর এই দলবদল হয়েছে।
কাতালান ক্লাবটিতে ২৯ বছর বয়সী তারকার চুক্তি তিন বছরের। ব্রাজিলিয়ান ক্লাব পাওমেইরাস ছেড়ে ২০১৭ সালে ইউরোপে এসে পাঁচ বছর ম্যানচেস্টার সিটিতে ছিলেন জেসুস। চার বছর খেললেন আর্সেনালে। কিন্তু তার মনের কোণে ছিল বার্সেলোনায় খেলার স্বপ্ন। নতুন ক্লাবে পরিচিতি অনুষ্ঠানে সেটিই তুলে ধরে তিনি বললেন, মনের ক্ষুধা মেটাতে আর্থিক ত্যাগ মেনে নিয়েছেন তিনি আনন্দেই। "বেতনে উল্লেখযোগ্য ছাড় দিয়েছি আমি, কিন্তু এখানে আসতে পারাটা স্বপ্নের মতো। তবে এই দলবদলটি সম্পন্ন করার জন্য শুধু আমাকেই চেষ্টা করতে হয়নি, বার্সাও তাদের ভূমিকা পালন করেছে। যদি আমাকে এক মাস আগেও জিজ্ঞাসা করতেন, আমি বলতাম যে, এরকম কিছু হওয়ার সম্ভাবনা সামান্যই। এই ২৯ বছর বয়সে, ভাবতে পারিনি যে বার্সায় আসার সুযোগ পাব।
