খুদে কুস্তিগীরদের লড়াই শুরু

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

দেশের বিভিন্ন জেলার ১৬০ কুস্তিগীরের অংশগ্রহনে শুরু হয়েছে জাতীয় জুনিয়র কুস্তি প্রতিযোগিতা। রবিবার বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্সে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুস্তি ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান। এ সময় সহসভাপতি হাসানুজ্জামান খান বাবলু, ব্রিগেডিয়ার জেনারেল একেএম মাজহারুল হক (অব.), বাজলুর রহমান ও মো. নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মেসবাহ উদ্দিন আজাদ এবং কোষাধ্যক্ষ এ কে এম আব্দুল মবিন উপস্থিত ছিলেন।