'ব্যালন ডি'অর ১০০ বার সুযোগ পেলেও মেসিকে ভোট দেব'
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক
বয়স ৩৯ পেরিয়েছে। ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়েও লিওনেল মেসি যে এখনো বিশ্ব ফুটবলের আলোচনার কেন্দ্রবিন্দুতে, সেটাই যেন ফুটবলীয় বিস্ময়। বয়স যেখানে অনেক কিংবদন্তির জন্য থামার সংকেত, সেখানে মেসি এখনো মাঠে নিজের শ্রেষ্ঠত্বের ছাপ রেখে চলেছেন। আর আর্জেন্টাইন মহাতারকার এমন ধারাবাহিকতায় মুগ্ধ আরেক ফুটবল বিস্ময়, ফ্রান্সের বর্তমান কোচ জিনেদিন জিদান। ফরাসী কিংবদন্তি ও সাবেক কোচের কাছে সর্বকালের সেরা ফুটবলার (গোট- গ্রেটেস্ট অব অল টাইম বা সর্বকালের সেরা) নিয়ে কোনো সংশয় নেই। তার চোখে মেসির ওপরে কাউকে রাখা কঠিন। এমনকি ব্যালন ডি'অরে ১০০ বার ভোট দেওয়ার সুযোগ পেলে একবার নয়, ১০০ বারই মেসিকে বেছে নেবেন বলে জানালেন জিদান।
