ঢাকা প্রিমিয়ার লিগে বিদেশি ফেরাতে চায় বিসিবি
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
ঢাকা প্রিমিয়ার লিগের পরবর্তী আসর মাঠে গড়াবে আগামী বছরের ফেব্রুয়ারিতে। এবার বিপিএল না হওয়ায় ডিপিএল এগিয়ে আনার সুযোগ পেয়েছে বিসিবি। শুধু এগিয়ে আনা নয়, ডিপিএলে সংস্কারও করছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বিদেশি ক্রিকেটার ফিরিয়ে আনার উদ্যোগ নিচ্ছে তারা। একটা সময়ে ডিপিএল খেলা হতো চারজন বিদেশি ক্রিকেটার নিয়ে। সেখান থেকে কমিয়ে দু'জন করা হয়। কয়েক বছর আগে বিদেশি কোটা নামিয়ে আনা হয় একজনে। ২০২৪ সালে সেটা শূন্যের কোটায় নামিয়ে আনা হয়। ৩ মৌসুম বাদে ডিপিএলে আবার ফিরছে বিদেশি ক্রিকেটার। প্রাথমিক প্রস্তাব অনুযায়ী, একাদশে একজন বিদেশি ক্রিকেটার খেলানোর সুযোগ পেতে পারে প্রতিটি দল।
