এখন কোচের ভূমিকায় এলিটা কিংসলে

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

২০১১ সালে বাংলাদেশে এসে খেলা শুরু করেন এলিটা কিংসলে। ঘরোয়া ফুটবলে টানা ১০ বছর খেলে বাংলাদেশের হয়ে দুটি আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন। এর আগে বাঙালি মেয়ে লিজাকে বিয়ে করে বাংলাদেশি হন।

সেই কিংসলে এবার খেলা ছেড়ে কোচের ভূমিকায়।

ঘরোয়া ফুটবলে নবাগত চট্টগ্রাম সিটি এফসির হয়ে এবার সহকারী কোচের ভূমিকায় তাকে দেখা যাচ্ছে। এএফসির সি লাইসেন্সধারী কিংসলে আপাতত ডাগ-আউটে থাকলেও অচিরেই চিলি থেকে হেড কোচ আসছেন। ক্লাব সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন বলেছেন, 'আমাদের চিলি থেকে কোচ আসার আগে কিংসলে অনুশীলন করাচ্ছেন। আপাতত তাকে ঘিরেই দল মাঠে আছে।'

কিংসলে বলেছেন, 'হ্যাঁ, আমি পেশাদার লিগে কোচ হয়ে কাজ শুরু করেছি। চেষ্টা করবো নিজের সর্বোচ্চটা দিয়ে দলকে এগিয়ে নিতে।'