এশিয়ান প্যারা গেমস প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শন
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

গত বৃহস্পতিবার জাতীয় স্টেডিয়ামে ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের (এনপিসি বাংলাদেশ) তত্ত্বাবধানে পরিচালিত এশিয়ান প্যারা গেমস প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শন করেন বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ ক্রীড়া সংগঠক মো. আব্দুস সালাম। এ সময় উপস্থিত ছিলেন এনপিসি বাংলাদেশের সহ-সভাপতি মো. সানোয়ার হোসেন, মহাসচিব ড. মারুফ আহমেদ মৃদুল, কোষাধ্যক্ষ মো. আসিফুল হাসান মাসুদ, নির্বাহী সদস্য মো. আনোয়ার কবির চৌধুরী এবং প্যারা অ্যাথলেটিকস কোচ মো. আল আমিন - সংগৃহীত
