জাকার্তায় দলের সঙ্গে হামজা

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ দল আগেই পৌঁছে গিয়েছিল জাকার্তায়। ক্লাব ফুটবলের ব্যস্ততা শেষে এবার ফিফা আসিয়ান কাপের মিশনে দলের সঙ্গে যোগ দিয়েছেন হামজা চৌধুরীও। স্থানীয় সময় গতকাল সোমবার দুপুর ৩টার দিকে জাকার্তায় পৌঁছান হামজা। ইংল্যান্ড থেকে রাতেই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা তরুণ প্রতিভা ফারহান আলী ওয়ালিদের। আর শমিত সোমের মঙ্গলবার সকালে জাকার্তায় পৌঁছানোর কথা রয়েছে।