আবাহনীতে পাকিস্তানি কোচ
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক
নতুন মৌসুমের শুরুতে কোচিং প্যানেলে গোলকিপিং কোচ আনছে আবাহনী। এক বছরের জন্য ঐতিহ্যবাহী ক্লাবটিতে যোগ দিচ্ছেন পাকিস্তানের গোলকিপিং কোচ আসলাম খান। পাকিস্তান জাতীয় দলেও কাজ করেছেন এএফসি 'এ' লাইসেন্সধারী আসলাম। সম্প্রতি তার সঙ্গে চুক্তি নবায়ন না করেনি পাকিস্তান ফুটবল ফেডারেশন। দীর্ঘদিন গোলকিপিং কোচের দায়িত্ব পালন করা আতিকুর রহমানের জায়গায় আসলামকে আনার বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিসকে নিশ্চিত করেছেন আবাহনীর টিম ম্যানেজার শহীদুল হোসেন স্বপন। "আপাতত তাকে আমরা এই বছরের জন্য চুক্তিতে আনছি। আমাদের একজন ভালো গোলকিপিং কোচ প্রয়োজন ছিল। তিনি ভালো মানের কোচ। আমাদের বিশ্বাস তিনি আমাদের গোলকিপারদের টেকনিক্যাল ও টেকটিক্যাল দিকগুলোর উন্নতিতে সাহায্য করতে পারবেন।
আবাহনীর বর্তমান দলে গোলকিপার চার জন। মিতুল মারমা দীর্ঘদিন ধরেই জাতীয় দলের পোস্ট সামলাচ্ছেন। অভিজ্ঞতায় তিনি মাহফুজ হাসান প্রীতম, রাজ চৌধুরী ও শামিন হোসেনের চেয়ে এগিয়ে। দলটির টিম ম্যানেজার আত্মবিশ্বাসী, আসলামের কোচিংয়ে উপকৃত হবেন তরুণরা। "আমাদের মিতুল মারমা আছে। প্রীতম, শামিন ও রাজ আছে। তরুণ গোলকিপারের তার কাছ থেকে বেশি কিছু শিখতে পারবে বলে আশা করি আমরা। উনি আগামী শুক্রবার ঢাকায় আসবেন। এরপর কাজ শুরু করবেন।"
