কেকেবিএইউ'র খেলার মাঠ উদ্বোধন
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক
গত মঙ্গলবার দুপুরে খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ১৪৫, এমএ বারী রোডস্থ ক্যাম্পাস সংলগ্ন খেলার মাঠ উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে খেলার মাঠের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আনিসুর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে খেলাধুলার উপর গুরুত্বারোপ করেন এবং শরীর সুস্থ রাখা ও মানসিক প্রশান্তির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি বলেন, এই খেলার মাঠে এখন থেকে শিক্ষার্থীরা খেলার অনুশীলন করতে পারবে এবং এখানে বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হবে। পরে তিনি ভলিবল খেলার উদ্বোধন করেন। এসময়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার জনাব এসএম আতিয়ার রহমান, স্পোর্স্টস কো-অর্ডিনেটর আহসান উল্লাহসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।
