জিদানের ফ্রান্সকে জিতিয়ে মাঠের বাইরে এমবাপ্পে
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক
প্রথমার্ধে নিজের ছায়া হয়ে থাকা কিলিয়ান এমবাপ্পে বিরতির পর এগিয়ে নিলেন দলকে। এরপরই তিনি মাঠ ছাড়লেন চোট নিয়ে। ফলে তুরস্ককে হারিয়ে নেশন্স লিগে শুভসূচনা করলেও, পুরোপুরি স্বস্তি নিয়ে মাঠ
ছাড়তে পারল না ফ্রান্স। প্রতিপক্ষের মাঠে গত শুক্রবার রাতে ১-০ গোলে জিতেছে জিনেদিন জিদানের দল। এই ম্যাচ দিয়ে ফ্রান্সের কোচ হিসেবে পথচলা শুরু হলো দলটির ১৯৯৮ বিশ্বকাপ জয়ের নায়ক জিদানের।
