মেসির বিদায়ের আগে আর্জেন্টিনার বড় জয়

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

মহাতারকা লিওনেল মেসি শেষবার আর্জেন্টিনার জার্সি পরবেন বেনিনের বিপক্ষে। বাংলাদেশ সময় আগামী বুধবার সকালে মনুমেন্তাল স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়ানোর কথা। মেসির বিদায়ী ম্যাচের আগে নিজেদের ঝালিয়ে নিল আলবিসেলেস্তেরা। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে রীতিমত গোলবন্যায় ভাসিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের রানার্স আপরা। বাংলাদেশ সময় গতকাল রোববার ভোরে বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে অপেক্ষাকৃত এ দুর্বল প্রতিপক্ষকে ৫-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। শক্তি, সামর্থ?্য ও ঐতিহে?্য অনেক পিছিয়ে থাকা বুর্কিনা ফাসো খর্ব শক্তির দল নিয়ে একদমই লড়াই করতে পারল না। তাদের স্রেফ উড়িয়ে দিল লিওনেল স্কালোনির শিষ্যরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে লিওনেল স্কালোনির দল। চতুর্থ মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে নেন লাউতারো মার্তিনেস। গোলরক্ষক তার স্পট কিক ঠেকিয়ে দেওয়ার পর ছুটে গিয়ে ফিরতি বল জালে পাঠান অভিজ্ঞ স্ট্রাইকার। জিয়াইকে অহেতুক জিয়ালো ফাউল করায় পেনাল্টি পায় আর্জেন্টিনা।

নবম মিনিটে জিয়ালোর আত্মঘাতী গোলে দ্বিগুণ হয় ব?্যবধান। হুলিয়ান আলভারেসের ক্রস ঠেকাতে পা বাড়িয়ে দেন বুর্কিনা ফাসোর ডিফেন্ডার। এমন কিছুর জন?্য প্রস্তুত ছিলেন না গোলরক্ষক। পরে হাত বাড়ালেও বলের জালের যাওয়া ঠেকাতে পারেননি তিনি।

১৩তম মিনিটে স্কোর লাইন ৩-০ করে ফেলেন প্রেস্তিয়ান্নি। লাউতারো মার্তিনেসের কাট ব?্যাকে ডি বক্সে বল পেয়ে ঠাণ্ডা মাথার শটে ঠিকানা খুঁজে নেন বেনফিকার তরুণ উইঙ্গার। ২০তম মিনিটে এন্সো ফের্নান্দেসের শট ঝাঁপিয়ে নিজের নিয়ন্ত্রণে নিয়ে ব?্যবধোন বাড়তে দেননি সফরকারী গোলরক্ষক। ১২ মিনিটে চমৎকার রিফ্লেক্সে আলভারেসের হেড ঠেকান তিনি। ৩৩তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে গোলরক্ষক বরাবর শট নেন পাহ। দুই মিনিট পর জালের দেখা পান তিন। আলেক্সিস মাক আলিস্তেরের রক্ষণচেরা পাস ধরে সঙ্গে থাকা ডিফেন্ডারকে এড়িয়ে খুব কাছ থেকে গোলরক্ষককে পরাস্ত করেন পাহ। আগের ম?্যাচেও গোল করেছিলেন এ তরুণ। আর্জেন্টিনার হয়ে তার গোল হলো তিনটি।

৩৬তম মিনিটে স্কোরলাইন ৫-০ করে ফেলেন আলভারেস। প্রেস্তিয়ান্নির কাটব?্যাক পেয়ে পেনাল্টি স্পটের কাছ থেকে বাকিটা সারেন আতলেতিকো মাদ্রিদ স্ট্রাইকার। দুই মিনিট পর লাউতারোর শট কোনোমতে পা দিয়ে ঠেকান গোলরক্ষক। আলগা বল বুর্কিনা ফাসোর এক ডিফেন্ডার শরীর দিয়ে আটকে দেয়ায় সুযোগ নিতে পারেননি আর্জেন্টিনার কেউ।

৪১তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে পাহয়ের শট একটুর জন?্য লক্ষে?্য থাকেনি। দুই মিনিট বাঁকানো শট লক্ষে?্য রাখতে পারেননি আলভারেসও। বিরতির সময় পাঁচটি পরিবর্তন আনেন আর্জেন্টিনা কোচ। এতো বদলে খেলায় একটু ছন্দপতন ঘটে। তবে এই অর্ধেও শুরু থেকে সুযোগ তৈরি করতে থাকে স্বাগতিকরা। ৫১তম মিনিটে সতীর্থের পাসে ধরে বাম দিকে ফাঁকায় থাকা লিওনেল ফ্লোরেসের শট শেষ মুহূর্তে পা বাড়িয়ে কর্নার করে দেন এক ডিফেন্ডার।