ভিসা জটিলতায় অনিশ্চিত যুবাদের ওমান সফর
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে দেশ ছাড়ার দিন ভিসা জটিলতায় আটকে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এখনও ভিসা না পাওয়ায় অনিশ্চয়তায় তাদের এই সফর। সিরিজটি আফগানদের বিপক্ষে হলেও, ম্যাচগুলো হওয়ার কথা ওমানের মাঠে। পাঁচ ম্যাচের এই যুব ওয়ানডে সিরিজ খেলতে গতকাল শনিবার ওমানের উদ্দেশ্যে উড়াল দেওয়ার কথা ছিল যুবাদের। তবে শুক্রবার রাতে ক্রিকেটারদের হঠাৎই জানানো হয়, বাতিল হয়েছে সেই পরিকল্পনা। পরে জানানো হবে ফ্লাইটের সময়।
পরে শনিবার দুপুরে বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আফগানিস্তানের বিপক্ষে যুব ওয়ানডে সিরিজ খেলার জন্য নির্ধারিত ভ্রমণসূচি পিছিয়ে গেছে।
