ত্রিদেশীয় সিরিজ
পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক
পাকিস্তানকে উড়িয়ে দিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। গতকাল রোববার ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে স্বাগতিকদের ৩২ রানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। এই জয়ে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে ফাইনালে উঠেছে তারা। শিরোপার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩৬ রান করে বাংলাদেশ। চ্যালেঞ্জিং সংগ্রহ গড়তে বড় অবদান রাখেন সাদিয়া ইসলাম। ২৮ বলে ৪৪ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি। তার ব্যাট থেকে আসে তিনটি চার ও দুটি ছক্কা। সাদিয়ার সঙ্গে ব্যাট হাতে অবদান রাখেন শিরিনা খাতুনও।
