ক্ষুব্ধ ভিনিসিয়ুসের ছন্দে ফেরার পণ

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

সময় একদমই ভালো যাচ্ছে না ভিনিসিয়ুস জুনিয়রের। রিয়ালের মাদ্রিদের হয়ে পারছেন না প্রত?্যাশা মেটাতে। এতে নিজের ওপর ক্ষুব্ধ তিনি। তবে আবারও সেরা ছন্দে ফিরতে প্রত?্যয়ী তারকা ফরোয়ার্ড। চলতি মৌসুমে রিয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১০ ম?্যাচ খেলে একটি গোল করতে পেরেছেন ভিনিসিয়ুস, অবদান রেখেছেন তিনটি গোলে। চ?্যাম্পিয়ন্স লিগে রোমার বিপক্ষে ৪-৩ গোলে জয় পাওয়া ম?্যাচেও নিষ্প্রভ ছিলেন ভিনিসিউস। ৫৮তম মিনিটে তাকে তুলে নেন কোচ জুজে মরিনিয়ো। ম?্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায়, স্বরূপে ফেরার প্রত?্যয় জানান ভিনিসিয়ুস। 'আমি বলছি না, আমি উদ্বিগ্ন। তবে নিজের সেরা অবস্থায় না থাকায় আমি নিজের ওপর ক্ষুব্ধ। শেষ পর্যন্ত, ভিনি সবসময়ই ফিরে আসে। আমি এ ব?্যাপারে নিশ্চিত। আমার জন?্য এটা কঠিন সময়, কিন্তু আমাকে কাজ চালিয়ে যেতে হবে। সব ঠিক হয়ে যাবে। আমি জানি, এই মুহূর্তে আমি নিজের সেরা অবস্থায় নেই, কিন্তু আগেও আমি বাজে সময়ের মধ?্য দিয়ে গেছি এবং ঘুরে দাঁড়াতে পেরেছি।

রিয়ালে নিজের নবম মৌসুম কাটাচ্ছেন ২৬ বছর বয়সী ভিনিসিয়ুস। এই গ্রীষ্মে করা নতুন চুক্তিতে ২০৩২ পর্যন্ত সান্তিয়াগো বের্নাবেউয়ে থাকছেন তিনি। 'খুব কম বয়সে, মাত্র ১৮ বছর বয়সে (মাদ্রিদে) এসেছিলাম এবং আমি সবসময়ই এই ক্লাব ও দলের জন্য বুক চিতিয়ে লড়েছি। যখন আমার বয়স ১৮ ছিল, তখন অনেকেই আমাকে নিয়ে হেসেছিল, বলেছিল আমি কোনো গোল করতে পারব না- আর আজ, এই জার্সিতে আমার একশর বেশি গোল আছে। 'অনেক শিরোপাও জিতেছি... সেগুলোর নাম বলার দরকার নেই। অনেকেই আমাকে নিয়ে সন্দিহান ছিলেন, তবুও আমি সবসময় এই ক্লাবের হয়ে পারফর্ম করছি। আর এই কারণেই আমি আরও ছয় বছরের জন্য নতুন চুক্তি করেছি। ভালো সময় ফিরে আসবে এবং গোলও আসবে। এ ব্যাপারে আমি নিশ্চিত, আমার মনে কোনো সন্দেহ নেই।'