বিগ ব্যাশে দল পেলেন মোস্তাফিজ
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক
বাংলাদেশি ক্রিকেটারদের বিদেশি টি-টোয়েন্টি লিগে অংশগ্রহণের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। রিশাদ হোসেনের পর এবার বিগ ব্যাশ লিগে খেলার সুযোগ পেলেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। তিনি মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলবেন। অন্যদিকে লেগ স্পিনার রিশাদ হোসেন আগের মতোই হোবার্ট হারিকেন্সের জার্সি গায়ে মাঠে নামবেন। ফলে এবারের আসরে মোট দুজন বাংলাদেশি ক্রিকেটার বিগ ব্যাশে অংশ নেবেন। এর আগে বিগ ব্যাশে বাংলাদেশের পক্ষ থেকে খেলেছেন সাকিব আল হাসান ও রিশাদ হোসেন। সাকিব খেলেছিলেন অ্যাডিলেড স্ট্রাইকার্স ও মেলবোর্ন রেনেগেডসের হয়ে। এবার সেই মেলবোর্ন রেনেগেডসেই যোগ দিচ্ছেন মোস্তাফিজ। রিশাদ হোসেন নিজের পুরোনো দল হোবার্ট হারিকেন্সেই থাকছেন।
ঢাকায় চলমান ডি থ্রি ট্রফির নিলামের সময় জানানো হয়, মুস্তাফিজুর রহমান বিগ ব্যাশ খেলার জন্য কিছুদিন টুর্নামেন্ট থেকে দূরে থাকবেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে তিনি এরইমধ্যে এনওসি পেয়ে গেছেন।
