স্টার ফ্রেন্ডস স্কেটিং
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

রাজধানীর জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী 'স্টার ফ্রেন্ডস স্কেটিং প্রতিযোগিতা ২০২৬'। ঢাকা মেট্রোপলিটন স্কেটিং ক্লাব, যাত্রাবাড়ী স্কেটিং ক্লাব ও আজিমপুর স্কেটিং একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন ক্লাবের ১৬টি গ্রুপে অংশ নেন দেড় শতাধিক স্কেটার। বিকেলে শুরু হওয়া প্রতিযোগিতায় খুদে স্কেটারদের পাশাপাশি অভিজ্ঞ ও জ্যেষ্ঠ স্কেটাররাও নিজেদের দক্ষতা ও নৈপুণ্য প্রদর্শন করেন।
প্রতিযোগিতাকে ঘিরে অংশগ্রহণকারী ও দর্শকদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আমিনুল এহসান। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক লুৎফর রহমান। প্রতিযোগিতা শেষে বিভিন্ন বিভাগে বিজয়ী স্কেটারদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
