ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

সাংবাদিকদের মিলনমেলা ও সৌহার্দ্যরে বন্ধন আরও দৃঢ় করতে আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে 'ল্যাব এইড-ওয়ালটন-মিডিয়া কাপ ক্রিকেট-২০২৬'। ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজনে পল্টন আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবারের টুর্নামেন্ট।
এতে অংশ নিচ্ছে বিভিন্ন গণমাধ্যমের ৪৮টি দল। অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে রয়েছে ২৩টি দৈনিক পত্রিকা, ১৭টি টেলিভিশন চ্যানেল এবং ৮টি অনলাইন গণমাধ্যম। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে ৩০ হাজার টাকা এবং রানার্সআপ দল পাবে ২০ হাজার টাকা।
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে টুর্নামেন্ট উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিআরইউর ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেল। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ল্যাব এইড ক্যান্সার হসপিটালের চিফ বিজনেস অফিসার মাসুদ আহমেদ এবং ওয়ালটন গ্রুপের সিনিয়র অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন। আয়োজকরা জানিয়েছেন, টুর্নামেন্টে প্রতিটি ম্যাচের সেরা খেলোয়াড়কে দেওয়া হবে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার। অংশগ্রহণকারী দলগুলো পাবে ম্যাচ ফি, জার্সি ও পানি। এ ছাড়া ফাইনালের সেরা খেলোয়াড়ের জন্য থাকছে ক্রেস্ট ও পাঁচ হাজার টাকা সম্মানী।
