হার দিয়ে মেসি-পরবর্তী যুগ শুরু আর্জেন্টিনার
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক
জাতীয় দলের হয়ে লিওনেল মেসি নিজের শেষ ম?্যাচ খেলে ফেলার পর নতুন যাত্রা শুরু করেছে আর্জেন্টিনা। পথের শুরুতে তেতো অভিজ্ঞতাই হয়েছে কোপা আমেরিকার চ?্যাম্পিয়নদের। ঘরের মাঠে উরুগুয়ের বিপক্ষে হেরেছে তারা। বাংলাদেশ সময় শনিবার ভোরে শুরু হওয়া প্রীতি ম?্যাচে ২-১ গোলে জিতেছে সাবেক বিশ্ব চ?্যাম্পিয়ন উরুগুয়ে। তিনটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। বুয়েনস আইরেসের লা বোম্বোনেরা স্টেডিয়ামে দশম মিনিটে প্রথম সুযোগ পায় আর্জেন্টিনা। রক্ষণ চেরা পাস পেয়ে ডি বক্সের মাথা থেকে শট নেন আলভারেস। ঝাঁপিয়ে কোনোমতে ঠেকান উরুগুয়ে গোলরক্ষক ক্রিস্তোফের ফিয়েরমারিন। সাত মিনিট পর ডি বক্সের বাইরে থেকে এন্সো ফের্নান্দেসের শট ক্রসবারের উপর দিয়ে পাঠান ফিয়েরমারিন। ২০তম মিনিটে নিকো পাহয়ের শট যায় গোলরক্ষক বরাবর। প্রথমার্ধের বাকি সময়ে গোলের ভালো সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই। দ্বিতীয়ার্ধের শুরুতে সৌভাগে?্যর গোলে এগিয়ে যায় উরুগুয়ে। ৪৮তম মিনিটে ফ্রি কিক ঠেকানোর চেষ্টায় হেড করেন লিসান্দ্রো মার্তিনেস। আরেক সেন্টার ব?্যাক লিওনার্দো বালের্দির মাথায় লেগে জড়ায় নিজেদের জালে। ৫৪তম মিনিটে ব?্যবধান দ্বিগুণ করে উরুগুয়ে। খেরোনিমো রুলিকে একা পেয়েও পরাস্ত করতে পারেননি দারউইন নুনেস।
