অনেক হয়েছে, এবার বাড়ি যাও আনচেলত্তিকে রোমারিও

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

ব্রাজিল জাতীয় দল পুনর্গঠনের মধ্যে থাকলেও, জাপানের বিপক্ষে হার কিছুতেই হজম হচ্ছে না রোমারিওর। তার সব ক্ষোভ গিয়ে পড়ছে প্রধান কোচ কার্লো আনচেলত্তির ওপর। ব্রাজিলিয়ান গ্রেট এতটাই ক্ষেপেছেন যে, এখনই এই ইতালিয়ান কোচকে সরিয়ে দেওয়ার দাবি তুলেছেন রোমারিও। টানা কয়েক বছরের ব্যর্থ পথচলার ইতি টানতে অনেক কাঠখড় পুড়িয়ে ক্লাব ফুটবলের দারুণ সফল কোচ আনচেলত্তিকে দায়িত্ব দেয় ব্রাজিল ফুটবল কনফেডারেশন। তার কোচিংয়েই গত বিশ্বকাপে খেলতে যায় সেলেসাও, কিন্তু হতাশাজনক পারফরম্যান্সে শেষ ষোলোয় নরওয়ের বিপক্ষে হেরে বিদায়ঘণ্টা বাজে তাদের। তবুও আগামী বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তিকেই রেখে দেয় তারা এবং বিশ্বকাপের পরপরই পুরনো ও অভিজ্ঞদের অনেককে ছেটে ফেলে তারুণ্য নির্ভর দল গড়ায় মনোযোগ দেন তিনি। দল পুনর্গঠনে সময় দরকার, শুরু থেকে সেই কথাও জানিয়ে দেন আনচেলত্তি। তবে দলটা যে ব্রাজিল, যেকোনো মঞ্চেই যাদের হার দেখতে কিছুতেই রাজি নয় ব্রাজিলিয়ানরা।

বিশ্বকাপের পর প্রথম আন্তর্জাতিক বিরতিতে গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার সঙ্গে ১-১ ড্র করে ব্রাজিল। কদিন বাদে অবশ্য অস্ট্রেলিয়ানদের ৪-২ গোলে হারিয়ে দেয় তারা, এবং ভারতের বিপক্ষে ৪-০ গোলে জয় তুলে নেয়। ওই দুই জয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও, শনিবার জাপানের বিপক্ষে শুরুতে এলোমেলো পারফরম্যান্সে চার মিনিটে দুই গোল হজম করে ব্রাজিল। পরে ভিনিসিউসের জোড়া গোলে ঘুরে দাঁড়ালেও শেষ মুহূর্তে আরেক গোল খেয়ে হেরে যায় তারা।

যে ফল কোনোভাবেই মানতে পারছেন রোমারিও, কোচের ওপর থেকে পুরো বিশ্বাসই যেন উঠে গেছে তার। ইনস্টাগ্রামে এক পোস্টে মনের ক্ষোভ লুকানোর কোনো চেষ্টাই করেননি বিশ্বকাপজয়ী এই ফুটবলার। 'আনচেলত্তি, অনেক হয়েছে! ব্যাগ গুছিয়ে এবার বাড়ি যাও! বিশ্ব ফুটবলে আপনি গ্রেট কোচদের একজন, তবে আপনার সব অর্জন ক্লাব ফুটবলে। ব্রাজিল জাতীয় দলের দায়িত্বে আপনি এখনও দেখাতে পারেননি যে, কেন আপনি এখানে। আমরা এটা আর সহ্য করতে পারছি না! আগামীতেও কোচিং করাতে চান? তাহলে ক্লাব ফুটবলে ফিরে যান, যেখানে আপনি নাম কামিয়েছেন। কারণ ব্রাজিল জাতীয় দল অব্যাহতভাবে ঝুঁকি নিতে পারে না, কেবল আশায় থাকতে পারে না যে, কোনোভাবে সবকিছু ঠিকঠাক কাজ করবে।'

ব্রাজিল ফুটবল সংস্থার কাছেও আনচেলত্তিকে সরিয়ে দেওয়ার জোর দাবি তুলেছেন রোমারিও। 'এখন আমি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের প্রেসিডেন্ট সামির সাদকে বলছি। আপনি তরুণ, আপনি ব্রাজিলিয়ান এবং আমার বিশ্বাস, আপনি আমাদের ফুটবলের সেরাটা চান। এখন দেখানোর সময় হয়েছে যে, একটা সিদ্ধান্ত নেওয়ার সাহস আপনার আছে কিনা। প্রেসিডেন্ট, আনচেলত্তিকে নরকে পাঠান।'

রেকর্ড পাঁচবার বিশ্বকাপ জিতেছে ব্রাজিল, কিন্তু সবশেষ শিরোপাটি জিতেছে তারা সেই ২০০২ সালে। এরপর প্রতি আসর আসে, হেক্সা জয়ের স্বপ্নে বুক বাঁধে তারা এবং প্রতিবারই সেই স্বপ্ন ভাঙে। ষ