
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ১৩৭ রানের দারুণ এক ইনিংস খেলেন তাওহীদ হৃদয়। তবে এমনিতে দল তো হেরেছে, আবার শাস্তিও পেয়েছেন এই ডানহাতি ব্যাটার। আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে হৃদয়কে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার নামের পাশে যোগ হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটা জানিয়েছে আইসিসি। জোহানেসবার্গে প্রথম টেস্টের প্রথম দিনের ঘটনা। আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ হওয়ার পর মাঠের দুই আম্পায়ার আহসান রাজা ও অ্যালেক্স ওয়ার্ফ বাংলাদেশ দলের ড্রেসিংরুমের বারান্দার পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় তাদের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন হৃদয়।
তার অভিযোগ ছিল, আরও আগেই খেলা বন্ধ করা উচিত ছিল। আম্পায়ারদের সঙ্গে কথা বলার সময় হৃদয়ের আচরণ আক্রমণাত্মক ও অনুপযুক্ত ছিল বলে জানিয়েছে আইসিসি।