বিশ্বকাপের সময় নতুন টুর্নামেন্ট

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৫৭ | অনলাইন সংস্করণ

আগামী শনিবার (৭ ফেব্রুয়ারি) ভারত ও শ্রীলংকার মাঠে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে বাংলাদেশ দল ভারতে খেলতে অনিচ্ছা প্রকাশ করে শ্রীলংকায় ভেন্যু চায়। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশের এই দাবি গ্রহণ করেনি।

ভারত ও পাকিস্তান নিজেদের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে খেললেও বাংলাদেশকে সে সুযোগ দেওয়া হয়নি। শেষ পর্যন্ত বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আইসিসি।

বিশ্বকাপ চলাকালে ক্রিকেটারদের ম্যাচ অনুশীলনের মধ্যে রাখতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তিন দলের একটি নতুন টুর্নামেন্ট আয়োজন করেছে। ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ ২০২৬’ নামের এই টুর্নামেন্ট শুরু হবে আগামী ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)।

রোববার (১ ফেব্রুয়ারি) বিসিবি তিন দলের পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণা করেছে।

ধুমকেতু একাদশ

লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

দুর্বার একাদশ

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, তানভির ইসলাম, আলিস আল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, খালেদ আহমেদ, আল ফাহাদ।

দুরন্ত একাদশ

আকবর আলী (অধিনায়ক), জিসান আলম, জাওয়াদ আবরার, মাহফিজুল ইসলাম রবিন, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, আজিজুল হাকিম তামিম, রিপন মণ্ডল, আব্দুল গাফফার সাকলাইন, এসএম মেহেরব হোসেন, রাকিবুল হাসান, নাহিদ রানা, ইকবাল হোসেন ইমন।