ঢাকা সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

লাহোর বৈঠকে পাকিস্তান-বাংলাদেশের সাথে কী কথা হলো আইসিসির

লাহোর বৈঠকে পাকিস্তান-বাংলাদেশের সাথে কী কথা হলো আইসিসির

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের মধ্যে ম্যাচ না হওয়ার বিতর্কের অবসান হওয়ার ইঙ্গিত মিলেছে। এ সংকটের সমাধানে গতকাল (রোববার) লাহোরে এক ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের ওপর নির্ভর করছে, এবং আজ (সোমবার) তার সঙ্গে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বৈঠক করবেন। তবে আপাতত ধারণা করা হচ্ছে, ১৫ ফেব্রুয়ারি হতে যাচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচ।

ত্রিপক্ষীয় বৈঠকে আইসিসির প্রতিনিধি হিসেবে ছিলেন ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা, পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি ও বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। এই বৈঠকে মূলত পাকিস্তান ও ভারত ম্যাচ বয়কটের ইস্যু নিয়ে আলোচনা হয়। বৈঠকে অংশগ্রহণকারীরা তাদের বিভিন্ন দাবী ও উদ্বেগ তুলে ধরেন—

মহসিন নাকভি (পিসিবি চেয়ারম্যান)

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি ভারতে বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগের কারণে আইসিসির 'দ্বিমুখী নীতি'র সমালোচনা করেন। বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ পড়াকে ‘অবিচার’ হিসেবে অভিহিত করেন তিনি। ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্তে তিনি অবিচল থাকলেও জানিয়েছেন, পাকিস্তান ‘তিনটি শর্ত’ পূরণের পর এই সমস্যার সমাধান হতে পারে। এই শর্তগুলো হলো:

১. বাংলাদেশকে বাদ দেওয়ার কারণে ক্ষতিপূরণ দিতে হবে,

২. বাংলাদেশ না খেললেও অংশগ্রহণ ফি নিশ্চিত করতে হবে,

৩. ভবিষ্যতে বাংলাদেশকে আইসিসি ইভেন্ট আয়োজনের অধিকার দিতে হবে।

আমিনুল ইসলাম বুলবুল (বিসিবি প্রেসিডেন্ট)

বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর পাকিস্তানের সঙ্গে সংহতি জানাতে তিনি লাহোরে উপস্থিত হন। বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে আইসিসি-পিসিবি আলোচনায় অংশ নেন এবং ভারতে খেলতে অস্বীকৃতি জানানোর পর দল বাদ পড়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন।

ইমরান খাজা (আইসিসি ডেপুটি চেয়ারম্যান)

আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা মূলত ভারত-পাকিস্তান ম্যাচটি ‘রক্ষা’ করতে মধ্যস্থতাকারী হিসেবে লাহোরে যান। তিনি জানান, এই ম্যাচটি বিশ্বকাপের আর্থিক ভাগ্য নির্ভর করছে। তিনি পিসিবির দেয়া 'ফোর্স মেজিউর' ক্লজের ব্যাখ্যা চান এবং এর শর্ত ও প্রভাবগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বৈঠক শেষে ভারতের বিপক্ষে ম্যাচ খেলার বিষয়ে কিছু পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা ইতিবাচক অবস্থান নিলেও, মহসিন নাকভি তার অবস্থানে অটল। তিনি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সাথে বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন।

পাকিস্তান,বাংলাদেশ,আইসিসি,বিসিবি,পিসিবি,টি-টোয়েন্টি বিশ্বকাপ,ভারত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত