ঢাকা রোববার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

পাকিস্তান সিরিজে চোখ রেখে বিসিএলে শান্ত-মিরাজরা

পাকিস্তান সিরিজে চোখ রেখে বিসিএলে শান্ত-মিরাজরা

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার কারণে কিছুটা অস্থিরতা রয়েছে খেলোয়াড়দের মধ্যে। দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন জানিয়েছেন এ কথা। অন্তত দুইজন কয়েক দিনের জন্য নিখোঁজও ছিলেন। তবে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি লিগ শুরু হওয়ার পর তারা প্রকাশ্য আসেন। এবার মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)।

সবকিছু ঠিক থাকলে আগামী সোমবার থেকে মাঠে গড়াতে যাচ্ছে ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্ট। যেখানে চার দলে ভাগ হয়ে খেলবেন বাংলাদেশ জাতীয় দলসহ সিনিয়র পর্যায়ের ক্রিকেটাররা। এরমধ্যে সাউথ জোনের নেতৃত্বে মেহেদী হাসান মিরাজ, নর্থ জোনে নাজমুল হোসেন শান্ত, ইষ্ট জোনে ইয়াসির আলী চৌধুরী এবং সেন্ট্রাল জোনের অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কন।

বিসিএল খেলতে গত শুক্রবার সব দলের ক্রিকেটাররা রাজশাহী এবং বগুড়ায় পৌঁছেছেন। মূলত পাকিস্তান সিরিজকে সামনে রেখে লাল বলের বদলে ওয়ানডে ফরম্যাটে সিনিয়র ক্রিকেটারদের জন্য এই বিসিএল আয়োজন করছে বিসিবি। সে কারণে ক্রিকেটারদের পারফরম্যান্সে নজর রাখতে ঘরোয়া লিগের এই টুর্নামেন্টও মাঠে বসে দেখবেন জাতীয় দলের কোচিং প্যানেলের সদস্যরা। প্রধান কোচ ফিল সিমন্স এবং শন টেইট এরইমধ্যে রাজশাহীতে অবস্থান করছেন।

গতকাল শনিবার টেইট সরাসরি মাঠে নেমে দীক্ষা দিচ্ছেন শিষ্যদের। চার দলের কোচিং প্যানেলে থাকা সদস্যদের মধ্যে নর্থ জোনের দায়িত্বে আছেন হান্নান সরকার এবং তারেক আজিজ খান। এ ছাড়া ইস্ট জোনের দায়িত্বে রাজিন সালেহ এবং তালহা জুবায়ের, সাউথ জোনের কোচ মোহাম্মদ আশরাফুল এবং সাইফুল ইসলাম খান, সেন্ট্রাল জোনকে কোচিং করাবেন মিজানুর রহমান বাবুল এবং তুষার ইমরান। বিসিএল দেখতে জাতীয় দলের

সিনিয়র কোচ মোহাম্মদ সালাউদ্দিন এবং মুশতাক আহমেদও মাঠে রয়েছেন।

বিসিএলে ৪ দলের স্কোয়াড

ইষ্ট জোন : পারভেজ হোসেন ইমন, জাকির হাসান, অমিত হাসান, মমিনুল হক, ইয়াসির আলী রাবিব, শামীম হোসেন পাটোয়ারি, শাহাদাত হোসেন দিপু, আসাদুল্লাহ হিল গালিব, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, খালেদ আহমেদ, নাসুম আহমেদ, নাঈম হাসান ও নাইম হাসান সাকিব।

নর্থ জোন : তানজিদ হাসান তামিম, হাবিবুর রহমান সোহান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, আকবর আলী, সাব্বির রহমান, শেখ মেহেদী, এসএম মেহেরব হোসেন অহিন, তাইজুল ইসলাম, নাহিদ রানা, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ ও আব্দুল গাফফার সাকলাইন।

সাউথ জোন : সৌম্য সরকার, এনামুল হক বিজয়, জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিম, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান হোসান, সামিউন বশির রাতুল, তানভির ইসলাম, মোস্তাফিজুর রহমান, রবিউল হক, রেজাউর রহমান রাজা, রুয়েল মিয়া ও স্বাধীন ইসলাম।

সেন্ট্রাল জোন : সাইফ হাসান, নাইম শেখ, জিসান আলম, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, মোসাদ্দেক হোসেন সৈকত, ইরফান শুক্কুর, মাহফিজুল ইসলাম রবিন, রাকিবুল হাসান, রিজান হোসেন, আবু হায়দার রনি, ইবাদত হোসেন, রিপন মণ্ডল, মারুফ মৃধা ও ওয়াসি সিদ্দিকী।

টি-টোয়েন্টি বিশ্বকাপ,ক্রিকেটার,পাকিস্তান সিরিজ,বিসিএল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত