জাহানারা ইস্যুতে আজীবন নিষিদ্ধ হলো সেই মঞ্জুরুল
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৫৪ | অনলাইন সংস্করণ
স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ জাতীয় নারী দলের সাবেক অধিনায়ক ও তারকা পেসার জাহানারা আলমের করা যৌন হয়রানির অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় সাবেক ক্রিকেটার ও নারী দলের সাবেক নির্বাচক এবং ম্যানেজার মঞ্জুরুল ইসলামকে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে আজীবন নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
পাশাপাশি আইনি লড়াইয়ে নামলে সাবেক অধিনায়ক জাহানারা আলমকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসওদেওয়া হয়েছে। এর আগে,
অস্ট্রেলিয়া প্রবাসী নারী দলের ক্রিকেটার জাহানারা আলম এক ইউটিউবারকে দেয়া সাক্ষাৎকারে মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন। অভিযোগ তদন্ত করে দেখতে বিসিবি তদন্ত কমিটি গঠন করলে জাহানারা তাদের কাছেও লিখিতভাবে একই অভিযোগ করেন।
তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর গত ৪ ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, স্বাধীন তদন্ত কমিটি মঞ্জুরুলের বিরুদ্ধে ওঠা অভিযোগের ব্যাপারে প্রাথমিক প্রমাণ পেয়েছে। কমিটি জাহানারার করা চারটি নির্দিষ্ট অভিযোগ পর্যালোচনা করে দুটি অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ না পেলেও বাকি দুটি অভিযোগের ক্ষেত্রে অসদাচরণের প্রমানিত হয়েছে।
চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী, মঞ্জুরুল ইসলাম বাংলাদেশের ঘরোয়া বা আন্তর্জাতিক—কোনো পর্যায়ের ক্রিকেট কার্যক্রমেই সম্পৃক্ত থাকতে পারবেন না। বর্তমানে তিনি চীনের নারী ক্রিকেটের সঙ্গে কাজ করলেও দেশে ফিরে কোনো দায়িত্ব পালনের সুযোগ থাকছে না। বর্তমানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলে (এসিসি) চাকরি করা মঞ্জুরুল অবশ্য গত বছরের ৩০ জুনের পর থেকেই বিসিবির কোনো দায়িত্বে নেই।
আবা/এসআর/২৫
