ঢাকা বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

ইরান-ইসরায়েল সংঘাতের কারণে জেদ্দায় আটকা মুশফিকুর রহিম

ইরান-ইসরায়েল সংঘাতের কারণে জেদ্দায় আটকা মুশফিকুর রহিম

দীর্ঘদিন ধরে চলা উত্তেজনাকর পরিস্তিতির পর অবশেষে চূড়ান্ত সংঘাতে জড়িয়ে পড়েছে ইরান-ইসরায়েল। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানের রাজধানী তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইসরায়েল। ইসরায়েলের পর যুক্তরাষ্ট্রও ইরানে বিমান হামলা চালিয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানে এখনো পর্যন্ত ৫৩ জন নিহত হয়েছে বলে জানা গেছে। এদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও ইসয়ায়েলে হামলা চালিয়েছে। এমন সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের অনেক দেশই নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে।

এমন বৈরী পরিস্থিতিতে ওমরাহ পালন শেষে দেশে ফেরার পথে সৌদি আরবের জেদ্দায় আটকা পড়েছেন বাংলাদেশ জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে মুশফিক নিজেই এই খবর নিশ্চিত করেছেন।

ওমরাহ পালনের উদ্দেশ্যে কয়েক দিন আগে মক্কায় গিয়েছিলেন তিনি। সব আনুষ্ঠানিকতা শেষে শনিবার এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (ইকে ০৮০৬) দুবাই হয়ে তার বাংলাদেশে ফেরার কথা ছিল। কিন্তু উড্ডয়নের পর যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ফ্লাইটটি মাঝপথ থেকে ফের জেদ্দায় ফিরে যেতে বাধ্য হয়।

বর্তমানে জেদ্দা বিমানবন্দরে অবস্থান করা মুশফিক তার ফেসবুক পোস্টে লেখেন, 'আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ, হজের সব আনুষ্ঠানিকতা শেষ করে আজ দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইন্সে আমার বাংলাদেশে ফেরার কথা ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ফ্লাইটটি আবার জেদ্দায় ফিরে আসে।'

দেশে ফেরা নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি আরও লেখেন, 'আমি এখন জেদ্দা বিমানবন্দরে আছি। আমার সঙ্গে হাজারো যাত্রী আটকে আছেন। সর্বশক্তিমান আল্লাহই জানেন কবে এবং কীভাবে আমরা বাংলাদেশসহ অন্যান্য গন্তব্যে যেতে পারব, বিশেষ করে ঢাকাগামী বাংলাদেশি যাত্রীরা।'

আবা/এসআর/২৫

ইরান-ইসরায়েল,সংঘাত,মুশফিকুর রহিম
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত