ঢাকা সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

দেশে ফিরছেন সৌদিতে আটকে পড়া মুশফিকুর রহিম

দেশে ফিরছেন সৌদিতে আটকে পড়া মুশফিকুর রহিম

পবিত্র উমরাহ পালন করতে সৌদি আরব গিয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। কিন্তু ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আকাশপথ বন্ধ হয়ে পড়ায় আরও অনেকের সঙ্গে বিমানবন্দরে আটকা পড়েন তিনি। অবশেষে দেশে ফেরার জন্য বিমানে উঠেছেন তিনি।

রোববার (১ মার্চ) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে মুশফিক লিখেছেন, ‘আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নিরাপদে বিমানে চড়েছি। ইনশাআল্লাহ আগামীকাল সকালে ঢাকায় নামব। ধন্যবাদ তাদেরকে যারা গত ২৪ ঘণ্টায় আমার সাথে অনবরত যোগাযোগ করেছেন এবং অনেক দোয়া পাঠিয়েছেন। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে বাড়িতে পৌঁছে দিন।’

এর আগে, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সৌদি আরবে আটকে পড়ার কথা একটি ফেসবুক পোস্টে জানিয়েছিলেন মুশফিক। উমরাহ পালন শেষে সৌদি আরব থেকে দুবাই হয়ে দেশে ফিরতে চেয়েছিলেন তিনি। কিন্তু যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধের কারণে দুবাই যাওয়ার পর সেখান থেকে আবার সৌদি আরবের জেদ্দায় ফেরত পাঠানো হয় তাদের ফ্লাইট। ফলে সৌদিতে অবস্থান করছিলেন মুশফিক।

আবা/এসআর/২৫

সৌদি,আটক,মুশফিকুর রহিম,দেশে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত