ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে ফাইনালে ভারত

প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ২৩:৪৫ | অনলাইন সংস্করণ

  স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে এক রুদ্ধশ্বাস ম্যাচে শেষ পর্যন্ত জয় তুলে নিয়ে বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে ভারত। ইংলিশদের ৭ রানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করলো তারা। ফাইনালে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) আগে ব্যাট করতে নেমে ইংল্যান্ডকে ২৫৩ রানের বিশাল লক্ষ্য দিয়েছিল ভারত। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪৬ রান তুলতে পারে ইংল্যান্ড। এতে ৭ রানের জয় পায় ভারত।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ইংল্যান্ড। ৩ বলে ৫ রান করে শুরুতেই সাজঘরে ফেরেন ফিল সল্ট। তিনে ব্যাট করতে নেমে ৬ বলে ৭ রান করেন হ্যারি ব্রুক। তবে বাটলার সঙ্গে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন জ্যাকব ব্যাথেল। তবে বৃথা গেল ইংলিশ ব্যাটার জ্যাকব ব্যাথেলের সেঞ্চুরি।

১৭ বলে ২৫ রান করে বাটলার আউট হলেও ১৯ বলে ফিফটি তুলে নেন ব্যাথেল। ৫ বলে ১৭ রান করে টম ব্যাটেন আউট হলে তাকে সঙ্গে দেন উইল জ্যাক। ২০ বলে ৩৫ রান করেন তিনি। শেষ দিকে একাই লড়াই করতে থাকেন ব্যাথেল। ৪৫ বলে সেঞ্চুরি তুলে নেন তিনি।

তারপরও শেষ রক্ষা হয়নি ইংল্যন্ডের। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ৩০ রান। কিন্তু সেই লক্ষ্য ভেদ করতে পারেনি ইংলিশরা। শেষ পর্যন্ত ব্যাথেলের ৪৮ বলের ১০৫ রানের মারকুটে ইনিংসে ভর করে ৭ উইকেট হারিয়ে ২৪৬ রান তুলতে পারে ইংল্যান্ড। এতে ৭ রানের জয় পায় ভারত।

 

আবা/এসআর/২৫