ঢাকা সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত

এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত। বিশ্বকাপের ইতিহাসে প্রথম দল হিসেবে তিনবার শিরোপার জেতার নজির গড়লো তারা।

এছাড়া দুবার করে শিরোপা জিতেছে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। আর একবার চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়েছে পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া।

ফাইনালে ২৫৬ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় নিউজিল্যান্ড। পাওয়ার প্লের ছয় ওভার শেষ হওয়ার আগেই তিন ব্যাটার ফিরে যান সাজঘরে। কিছুক্ষণ পর যোগ হয় আরেকটি উইকেট। আউট হওয়ার আগে ফিন অ্যালেন করেন ৯ রান, রাচিন রবীন্দ্র ১, গ্লেন ফিলিপস ৫ এবং মার্ক চ্যাপম্যান করেন ৩ রান।

দলের একের পর এক উইকেট পড়লেও ওপেনার টিম সেইফার্ট লড়াই চালিয়ে যান। আগ্রাসী ব্যাটিংয়ে মাত্র ২৬ বলে ৫২ রান করেন তিনি। দুটি চার ও পাঁচটি ছক্কায় সাজানো ছিল তার এই ইনিংস। এছাড়া ড্যারেল মিচেল আউট হওয়ার আগে করেন ১৭ রান।

এরপর দলনেতা মিচেল স্যান্টনার ছাড়া আর কেউ বড় ইনিংস খেলতে পারেননি। স্যান্টনার ৩৫ বলে ৪৩ রান করেন। এছাড়া জেমস নিশাম ৮, ম্যাট হেনরি শূন্য, লকি ফার্গুসন ২ এবং জ্যাকব ডাফি ১ রান করে আউট হন।

এর আগে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে জিতে ভারতকে ব্যাট করার আমন্ত্রণ জানান নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। ব্যাট করতে নেমে প্রথম দুই ওভার দেখে-শুনে খেলেন ভারতের দুই ওপেনার। এরপরই কিউই বোলারদের ওপর চড়াও হন তারা। একের পর এক চার-ছক্কায় শেষ পর্যন্ত ভারতের সংগ্রহ দাঁড়ায় ২৫৫ রান।

আবা/এসআর/২৫

টি-টোয়েন্টি বিশ্বকাপ,চ্যাম্পিয়ন,ভারত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত