
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। টসে জিতে বোলিং নিয়েছেন টাইগার অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। অর্থাৎ, শুরুতে ব্যাটিং করবে সফরকারীরা।
বুধবার (১১ মার্চ) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দুপুর ২টা ১৫ মিনিটে ম্যাচটি শুরু হবে।
বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা।
পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শামিল হুসেইন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সালমান আগা, হুসেইন তালাত, আব্দুল সামাদ, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও আবরার আহমেদ।