ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। শুক্রবার (১৩ মার্চ) মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটি শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিটে। প্রথম ম্যাচের মতো এ ম্যাচেও টসে জয় পান বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এবং পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান।

সিরিজের প্রথম ওয়ানডেতে ৮ উইকেটের বড় জয় পাওয়ায় এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের সুযোগ তৈরি হয়েছে স্বাগতিকদের সামনে।

বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে এই সিরিজকে গুরুত্বপূর্ণ মনে করছে টিম ম্যানেজমেন্ট ও খেলোয়াড়রা। তাই পাওয়া সুযোগ কাজে লাগাতে দৃঢ়প্রতিজ্ঞ টাইগাররা। দ্বিতীয় ম্যাচেও প্রথম ম্যাচের একাদশই অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ।

অন্যদিকে, সিরিজে টিকে থাকতে জয় ছাড়া বিকল্প নেই সফরকারী পাকিস্তানের সামনে। দলটিতে একটি পরিবর্তন আনা হয়েছে। স্পিনার আবরার আহমেদের পরিবর্তে পেসার হারিস রউফকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রথম ম্যাচে পাকিস্তানের টপঅর্ডারকে চাপে ফেলে দেন তরুণ পেসার নাহিদ রানা। ক্যারিয়ারের সেরা বোলিং করে ৫ উইকেট শিকার করেন তিনি। দ্বিতীয় ম্যাচেও দলের জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

ম্যাচের আগে তিনি বলেন, দীর্ঘদিন পর ওয়ানডে খেললেও দল পরিস্থিতির সঙ্গে ভালোভাবে মানিয়ে নিয়েছে এবং খেলোয়াড়দের কঠোর পরিশ্রম সিরিজ জয়ে সহায়ক হবে বলে তিনি আশা করছেন।

বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।

পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শামিল হোসেন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সালমান আগা, হুসেইন তালাত, আবদুল সামাদ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও হারিস রউফ।

ফিল্ডিংয়ে বাংলাদেশ,টসে জিতে,সিরিজ জয়ের লক্ষ্য
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত