
সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। টস হেরে আগে ব্যাটিং করতে নামছে শান্ত-মিরাজরা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ১-১ সমতায় রয়েছে। ফলে আজ যে দল জয় পাবে, তারাই সিরিজ নিশ্চিত করবে।
রোববার (১৫ মার্চ) দুপুর ২টা ১৫ মিনিটে মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটকিপার), তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা।
পাকিস্তান একাদশ: সাহেবজাদা ফারহান, মাজ সাদাকাত, গাজি ঘোরি, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সালমান আগা, আবদুল সামাদ, ফাহিম আশরাফ, সাদ মাসুদ, শাহীন আফ্রিদি (অধিনায়ক), হারিস রউফ, আবরার আহমেদ।