ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে ক্রিকেট দলকে বিরোধীদলীয় নেতার অভিনন্দন

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে ক্রিকেট দলকে বিরোধীদলীয় নেতার অভিনন্দন

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (১৬ মার্চ) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, গতকাল ১৫ মার্চ রোববার ঢাকার মিরপুর স্টেডিয়ামে পাকিস্তান ক্রিকেট দলের বিপক্ষে এক শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে ঐতিহাসিক জয়লাভ করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আমি এবং আমার দল ও দেশবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।

ডা. শফিকুর রহমান বলেন, পাকিস্তানের বিপক্ষে ১৫ মার্চ এক রুদ্ধশ্বাস ম্যাচে বাংলাদেশের সাহসী ও মেধাবী ক্রিকেটাররা অসাধারণ দক্ষতা, আত্মবিশ্বাস এবং দলগত ঐক্যের পরিচয় দিয়েছে। শেষ পর্যন্ত ১১ রানের জয় এবং সিরিজ নিশ্চিত করা জাতির জন্য অত্যন্ত গৌরবের বিষয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ ক্রিকেট দলের এই নজরকাড়া পারফরম্যান্স সমগ্র দেশবাসীকে আনন্দিত ও গর্বিত করেছে। খেলাধুলার এই সাফল্য দেশের তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা আরও সুদৃঢ় করবে।

বিরোধীদলীয় নেতা আশা প্রকাশ করেন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ভবিষ্যতেও তাদের এই সাফল্যের ধারা অব্যাহত রেখে দেশের জন্য আরও গৌরব ও সুনাম বয়ে আনবে।

পাকিস্তান,বাংলাদেশ,ক্রিকেট দল,অভিনন্দন,ডা. শফিকুর রহমান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত