ঢাকা শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

আইপিএল সম্প্রচারে আবেদন করলে ইতিবাচকভাবে বিবেচনা করবো: তথ্যমন্ত্রী

আইপিএল সম্প্রচারে আবেদন করলে ইতিবাচকভাবে বিবেচনা করবো: তথ্যমন্ত্রী

বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচারের জন্য কোনো চ্যানেল আবেদন করলে সেটা সরকার ইতিবাচকভাবে দেখবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শনিবার (২৮ মার্চ) ডয়েচে ভেলে বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘‘আমাদের কাছে আইপিএল দেখানোর ব্যাপারে কোনো আবেদন নিয়ে কেউ আসেনি। খেলাধুলা নিয়ে আমরা রাজনীতি করতে চাই না। ফলে বিষয়গুলো বাণিজ্যিকভাবেই আমরা দেখবো। কোনো চ্যানেল যদি আইপিএল দেখানোর জন্য আমাদের কাছে আবেদন করে আমরা ইতিবাচকভাবেই বিবেচনা করবো।’’

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে এবারের আসরের জন্য কিনেছিল আইপিএলের দল কোলকাতা নাইট রাইডার্স। তারপর নিরাপত্তা ইস্যুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশনায় ফিজকে ছেড়ে দেয় দলটি। এ ঘটনায় নিন্দা জানিয়ে বাংলাদেশে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছিল অন্তর্বর্তী সরকার।

তথ্যমন্ত্রী,আইপিএল,বাংলাদেশ,সম্প্রচার,জহির উদ্দিন স্বপন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত