ঢাকা শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

পিএসএলে অভিষেক হলো শরিফুল ইসলামের

পিএসএলে অভিষেক হলো শরিফুল ইসলামের

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশ নিতে যাওয়া বাংলাদেশের ক্রিকেটারদের তালিকায় এবার আরও একটি নতুন নাম যুক্ত হলো। উদ্বোধনী ম্যাচে পারভেজ হোসেন ইমনের অভিষেকের পর তৃতীয় ম্যাচে মাঠে নামলেন পেসার শরিফুল ইসলাম।

শনিবার (২৮ মার্চ) দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে পেশোয়ার জালমি ও রাওয়ালপিন্ডি পিন্ডিজ। এই ম্যাচে পেশোয়ারের একাদশে জায়গা পেয়েছেন শরিফুল। একই ম্যাচে রাওয়ালপিন্ডির হয়ে খেলছেন বাংলাদেশের আরেক ক্রিকেটার, লেগ-স্পিনার রিশাদ হোসেন।

লাহোরে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রাওয়ালপিন্ডির অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। এরপর ফিল্ডিংয়ে নেমে প্রথম ওভারেই শরিফুলের হাতে বল তুলে দেন পেশোয়ার অধিনায়ক বাবর আজম।

নিজের প্রথম ওভারে একটি ছক্কা হজম করলেও মাত্র ৭ রান দেন শরিফুল। এরপর প্রথম স্পেলের দ্বিতীয় ওভারে খরচ করেন ৮ রান। তবে শুরুতে কোনো উইকেটের দেখা পাননি এই বাঁহাতি পেসার।

উল্লেখ্য, পেশোয়ার জালমির দলে রয়েছেন মোট তিনজন বাংলাদেশি ক্রিকেটার। শরিফুল একাদশে সুযোগ পেলেও প্রথম ম্যাচে মাঠে নামার সুযোগ হয়নি ওপেনার তানজিদ হাসান তামিম ও পেসার নাহিদ রানার।

পিএসএল,পাকিস্তান সুপার লিগ,অভিষেক,শরিফুল ইসলাম,ক্রিকেটার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত