ঢাকা রোববার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

জল্পনার অবসান, দেশে ফিরেছেন বিসিবি সভাপতি বুলবুল

জল্পনার অবসান, দেশে ফিরেছেন বিসিবি সভাপতি বুলবুল

নানামুখী গুঞ্জন ও সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

শনিবার (২৯ মার্চ) মধ্যরাতে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়ার সিডনি থেকে ঢাকায় ফেরেন তিনি।

বিসিবির একাধিক পরিচালক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বুলবুলকে ঘিরে অনেকদিন ধরেই নানা জল্পনা, গুঞ্জন ও আলোচনা চলছিল। রোজার আগে দেশ ছাড়ার পর তিনি আদৌ দেশে ফিরবেন কি না, কিংবা কবে ফিরবেন—এসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল ক্রিকেট অঙ্গনে।

একপর্যায়ে বোর্ড সংশ্লিষ্টরা জানিয়েছিলেন, পারিবারিক কারণে অস্ট্রেলিয়ায় অবস্থানরত বুলবুল ঈদ উদযাপন শেষে ২৬ বা ২৭ মার্চের মধ্যে দেশে ফিরতে পারেন। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তার না ফেরায় নানা গুঞ্জন তৈরি হয়।

অবশেষে সব অনিশ্চয়তার অবসান ঘটিয়ে দেশে ফিরলেন বিসিবি সভাপতি। বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন।

গুঞ্জন,জল্পনা-কল্পনা,বিসিবি সভাপতি,আমিনুল ইসলাম বুলবুল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত