ঢাকা মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

বাংলাদেশ সফরের দল ঘোষণা করলো নিউজিল্যান্ড

বাংলাদেশ সফরের দল ঘোষণা করলো নিউজিল্যান্ড

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। আসন্ন এই সফরের জন্য দুই ফরম্যাটের আলাদা আলাদা দল ঘোষণা করেছেন নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।

এই সিরিজে নিউজিল্যান্ডের অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে টম ল্যাথামকে।

১৩ এপ্রিল ঢাকায় পৌঁছাবে নিউজিল্যান্ড। ১৭ ও ২০ এপ্রিল মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে প্রথম দুই ওয়ানডে। তৃতীয় ওয়ানডে ২৩ এপ্রিল চট্টগ্রামে। এরপর ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামে হবে প্রথম দুই টি-টোয়েন্টি। শেষ টি-টোয়েন্টি ২ মে ঢাকায় অনুষ্ঠিত হবে।

নিউজিল্যান্ডের ওয়ানডে স্কোয়াড:

টম ল্যাথাম (অধিনায়ক), মোহাম্মদ আব্বাস, আদি অশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ডিন ফক্সক্রফট, নিক কেলি, জেইডেন লেনক্স, হেনরি নিকোলস, উইল ও’রুর্ক, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং।

নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড:

টম ল্যাথাম (অধিনায়ক), কেটিন ক্লার্ক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, বেভিন জ্যাকবস, নিক কেলি, জেইডেন লেনক্স, টিম রবিনসন, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ইশ সোধি, ব্লেয়ার টিকনার।

আবা/এসআর/২৬

বাংলাদেশ সফর,ঘোষণা,নিউজিল্যান্ড
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত