ফিফা র‌্যাংকিংয়ে এক ধাপ পেছালো বাংলাদেশ

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ১২:৩৪ | অনলাইন সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

ফিফা র‌্যাংকিংয়ে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বুধবার (১ এপ্রিল) প্রকাশিত সর্বশেষ র‌্যাংকিংয়ে বাংলাদেশ ১৮০ নম্বর থেকে নেমে ১৮১তম অবস্থানে রয়েছে। হামজা চৌধুরী ও শমিত সোমের নেতৃত্বে দল প্রতিযোগিতা চালিয়ে গেলেও এই ধাপের পতন আটকানো সম্ভব হয়নি। 

মার্চ উইন্ডোয় বাংলাদেশ দুটি ম্যাচ খেলেছে—একটি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ এবং একটি প্রীতি (ফ্রিেন্ডলি) ম্যাচ। বাছাইপর্বের শেষ ম্যাচে বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ গোলে হেরেছে, যা র‌্যাংকিংয়ে নেতিবাচক প্রভাব ফেলেছে।

এছাড়া এই ম্যাচের প্রস্তুতির জন্য ২৬ মার্চ ভিয়েতনামে প্রীতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। ৭৮ ধাপ এগিয়ে থাকা ভিয়েতনামের বিরুদ্ধে ৩-০ গোলে হেরেছিলো লাল-সবুজ জার্সিধারীরা। এই দুই হারের কারণে বাংলাদেশের র‌্যাংকিং পয়েন্টে মোট ৯.১৮ পয়েন্ট কমেছে।

এ দুই হারে বাংলাদেশের পয়েন্ট -৯ দশমিক ১৮ কমেছে। টানা ব্যর্থতার পর গতকাল (বুধবার, ১ এপ্রিল) বিকেলে দেশে ফিরেছে বাংলাদেশ দল। তবে সিঙ্গাপুর থেকেই ইংল্যান্ডের উদ্দেশ্য রওনা করেছেন হামজা চৌধুরী।

দুই ম্যাচের পর গতকাল বুধবার (১ এপ্রিল) বিকেলে দেশে ফিরে এসেছে বাংলাদেশ দল। তবে সিঙ্গাপুর থেকে সরাসরি ইংল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছেন দলের মিডফিল্ডার হামজা চৌধুরী।