ঢাকা সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

দেশে ফিরলো অনূর্ধ্ব-২০ সাফজয়ী দল

দেশে ফিরলো অনূর্ধ্ব-২০ সাফজয়ী দল

অনূর্ধ্ব-২০ দল সাফ চ্যাম্পিয়নশিপে ঐতিহাসিক সাফল্যের গৌরব নিয়ে বীরের বেশে দেশে ফিরেছেন বাংলাদেশ। সাউথ এশিয়ার শ্রেষ্ঠত্ব ধরে রাখা লাল-সবুজের প্রতিনিধিদের বরণ করা হচ্ছে ছাদ খোলা বাসে। তাদের স্বাগত জানান ফেডারেশন ও সমর্থকরা।

শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৭টা ২৪ মিনিটে ট্রফি নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন চ্যাম্পিয়নরা।

চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানাতে বিমানবন্দরে আগে থেকেই উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক হিসেবে তিনি নিজেও ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে টাইব্রেকারে গুরুত্বপূর্ণ একপি শট ঠেকিয়ে দিয়েছিলেন। সেই স্মৃতিকে স্মরণ করে তিনি ফুল নিয়ে নতুন প্রজন্মের বিজয়ী খেলোয়াড়দের স্বাগত জানান।

অনূর্ধ্ব-২০ দলের অধিনায়ক মিঠু চৌধুরীকে ফুল দিয়ে বরণ করেন প্রতিমন্ত্রী। এ সময় ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে ছিলেন বাফুফে ডেভেলপমেন্ট কমিটির সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী এবং আরও অনেকে।

আবা/এসআর/২৬

ফিরলো,সাফজয়ী,অনূর্ধ্ব-২০
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত