জুনে বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত করল অস্ট্রেলিয়া

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ১৮:২৪ | অনলাইন সংস্করণ

আগামী জুনে বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। এবার সাদা বলের সিরিজের চূড়ান্ত সূচিও প্রকাশ করেছে দলটি। এতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আগে দেওয়া সূচিতে সামান্য পরিবর্তন আনা হয়েছে।

এই সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে সফরকারী অস্ট্রেলিয়া।

সংশোধিত সূচি অনুযায়ী, ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৯, ১১ ও ১৪ জুন। সবগুলো ম্যাচই হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

অন্যদিকে, টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৭, ১৯ ও ২১ জুন। ম্যাচগুলো আয়োজন করা হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।

এর আগে ২০২১ সালে শেষবার টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল অস্ট্রেলিয়া। সেই সিরিজে স্বাগতিক বাংলাদেশ ৪–১ ব্যবধানে জয় পায়। আর ওয়ানডে সিরিজ খেলতে অস্ট্রেলিয়ার সর্বশেষ বাংলাদেশ সফর ছিল ২০১১ সালে, যেখানে তারা ৩–০ ব্যবধানে সিরিজ জিতেছিল।

এদিকে, আগামী আগস্টে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে যাবে অস্ট্রেলিয়া দল।