ঢাকা শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

দেশির বর্ষবরণ আনন্দে অটিজম ক্রীড়াবিদরা

দেশির বর্ষবরণ আনন্দে অটিজম ক্রীড়াবিদরা

বাংলাদেশে অগ্রগামী ও অন্যতম প্রথম সারির অটিজমসহ অন্যান্য বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের জন্য আবাসনভিত্তিক পুনর্বসন কেন্দ্রে খেলাধুলায় উৎসাহী করতে এগিয়ে এসেছে ডিসেবিলিটি অ্যাম্পাওয়ার্মেন্ট ফর সাসটেইনেবল ইমপ্যাক্ট (দেশি) ফাউন্ডেশন। এই সংস্থা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া, বিশেষ শিক্ষা ও ˆদনন্দিন শিক্ষা কার্যক্রমের মাধ্যমে তাদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে সাহায্য করছে। দেশি ফাউন্ডেশন ২০২১ সালের অক্টোবর মাসে প্রতিষ্ঠিত হয়। আজ শনিবার নববর্ষবরণ ও আনন্দ অনুষ্ঠানের মধ্যে দেশি স্পোর্টস সেন্টার, দেশি থেরাপি সেন্টার ও দেশি অ্যাকাডেমিক সেন্টার উদ্বোধনের মধ্যে দিয়ে দেশি ফাউন্ডেশন বাংলাদেশের পালকে নতুন সংযোজন হল। আনন্দ অনুষ্ঠান ও সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের যুগ্ম কমিশনার ও ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের (এনপিসি) সহ-সভাপতি মো. নাসিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবা অধিদফরের পরিচালক মো. সাজ্জাদুল ইসলাম| অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও ক্রীড়া সংগঠক মো. সাইফুল কবির, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন ভাইস চেয়ারম্যান মো. আমিনুল হাসান এবং এনপিসির কোষাধ্যক্ষ মো. আসিফুল হাসান মাসুদ। স্বাগত বক্তব্য রাখেন এনপিসির সাধারন সম্পাদক এবং দেশি ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর ড. মারুফ আহমেদ মৃদুল। অনুষ্ঠনে সভাপতিত্ব করেন দেশি ফাউন্ডেশনের সভাপতি মো. রাসেল কবির সুমন। এ সময় আরও উপস্থিত ছিলেন দেশি ফাউন্ডেশনের সহ-সভাপতি মো. সানোয়ার হোসেন এবং এনপিসির যুগ্ম-সম্পাদক হেদায়েতুল আজিজসহ অন্যরা।

ক্রীড়াবিদ,অটিজম
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত