ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

বুন্দেসলিগা চ্যাম্পিয়ন হলো বায়ার্ন মিউনিখ

বুন্দেসলিগা চ্যাম্পিয়ন হলো বায়ার্ন মিউনিখ

জার্মান বুন্দেসলিগায় আবারও নিজেদের আধিপত্য প্রমাণ করল বায়ার্ন মিউনিখ। ভিএফবি স্টুটগার্টকে ৪-২ গোলে হারিয়ে রেকর্ড ৩৪তম শিরোপা জিতেছে বায়ার্ন মিউনিখ।

ম্যাচের শুরুতে চমক দেখায় স্টুটগার্ড। ২১তম মিনিটে বিলাল এল খান্নুসের নিখুঁত পাস থেকে ক্রিস ফ্যুরিখ গোল করে এগিয়ে দেন সফরকারীদের। তবে গোল হজমের পর ঘুরে দাঁড়ায় বায়ার্ন। প্রথমার্ধের শেষদিকে মাত্র ছয় মিনিটের ব্যবধানে তিনটি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্বাগতিকরা। ৩১তম মিনিটে জামাল মুসিয়ালার দারুণ আক্রমণ থেকে রাফায়েল গেরেইরো সমতা ফেরান। এরপর দুই মিনিটের মধ্যেই লুইস দিয়াজের পাস থেকে নিকোলাস জ্যাকসন গোল করে দলকে এগিয়ে দেন।

প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ব্যবধান বাড়ান আলফোনসো ডেভিস, যার শট প্রতিহত করার কোনো সুযোগই পাননি গোলরক্ষক আলেকজান্ডার ন্যুবেল।

দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে দ্রুতই প্রভাব বিস্তার করেন হ্যারি কেইন। ৫২তম মিনিটে লিওন গোরেৎসকার শট রিবাউন্ড হয়ে এলে সহজেই জালে পাঠান এই ইংলিশ স্ট্রাইকার, যা কার্যত ম্যাচের ফল নির্ধারণ করে দেয়। শেষদিকে ৮৮তম মিনিটে দূরপাল্লার দুর্দান্ত শটে একটি সান্ত্বনাসূচক গোল শোধ করে স্টুটগার্ট, তবে ততক্ষণে শিরোপা উৎসবে মেতে ওঠে বায়ার্ন।

আবা/এসআর/২৬

বুন্দেসলিগা চ্যাম্পিয়ন,বায়ার্ন মিউনিখ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত