ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন সৌম্য

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন সৌম্য

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। ফলে শুরুতে ফিল্ডিংয়ে নামছে বাংলাদেশ।

সোমবার (২০ এপ্রিল) ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা ১১টায়।

প্রথম ওয়ানডেতে ২৬ রানে হেরে তিন ম্যাচের সিরিজে পিছিয়ে আছে বাংলাদেশ। সিরিজে টিকে থাকতে হলে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই স্বাগতিকদের সামনে। এমন ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। আফিফ হোসেনের জায়গায় দলে ফিরেছেন সৌম্য সরকার।

বাংলাদেশের একাদশ: তানজিদ তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড,বাংলাদেশ,টস,ওয়ানডে,ব্যাটিং,ফিল্ডিং,একাদশ,সৌম্য সরকার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত