ঢাকা বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

চমক রেখে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা

চমক রেখে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিজ্ঞ দুই পেসার মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদকে বিশ্রাম দিয়ে ঘোষিত এই দলে বড় চমক হিসেবে ডাক পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন। এছাড়া জায়গা পেয়েছেন ডানহাতি পেসার রিপন মণ্ডল।

সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২৭ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়াবে ২৯ এপ্রিল। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২ মে ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

প্রথম দুই টি-টুয়েন্টির বাংলাদেশ দল:

লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন, তানজিদ হাসান, সাইফ হাসান (সহ-অধিনায়ক), শামীম হোসেন, তাওহিদ হৃদয়, নুরুল হাসান, মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান, রিপন মন্ডল, সাইফউদ্দিন ও আব্দুল গাফফার সাকলাইন।

আবা/এসআর/২৬

নিউজিল্যান্ড,টি-টোয়েন্টি,দল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত