ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

পাকিস্তান সিরিজের দল ঘোষণা করলো বিসিবি

পাকিস্তান সিরিজের দল ঘোষণা করলো বিসিবি

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে বেশ শক্তিশালী দল গড়েছে বাংলাদেশ। আজ ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে, যেখানে ঘরোয়া ক্রিকেটে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন অমিত হাসান। এছাড়া বাংলাদেশের টেস্ট দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তানজিদ হাসান তামিমও।

সীমিত ওভারের ক্রিকেটে নিজেকে ইতোমধ্যে প্রমাণ করা তানজিদ হাসান তামিম প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন। আরেক নতুন মুখ অমিত হাসান। ২৩ বছর বয়সী এই ব্যাটসম্যান ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে দিয়েছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে তার গড় ৪৯-এর কাছাকাছি। বিসিএল ও এনসিএলে তার পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। ২০১৯ সালে অভিষেকের পর এখন পর্যন্ত ৮২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তিনি।

সূচি অনুযায়ী, দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ৩ মে পাকিস্তান জাতীয় দল বাংলাদেশে পা রাখবে। প্রথম টেস্ট শুরু হবে ৮ মে, মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, যা শুরু হবে ১৬ মে। দুটি ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।

বাংলাদেশ স্কোয়াড (শুধু ঢাকা টেস্টের জন্য): নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান তামিম ও অমিত হাসান।

আবা/এসআর/২৬

পাকিস্তান সিরিজ,দল ঘোষণা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত