ঢাকা রোববার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

শেষ বলে মুমিনুলের আক্ষেপ, তবুও চালকের আসনে বাংলাদেশ

শেষ বলে মুমিনুলের আক্ষেপ, তবুও চালকের আসনে বাংলাদেশ
আউট হওয়ার আগে অর্ধশতক হাঁকিয়েছেন মাহমুদুল হাসান জয়। ছবি: ক্রিকইনফো

ঢাকা টেস্টে দাপুটে জয়ের পর সিলেট টেস্টেও দুই দিনের খেলা শেষে সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ। শনিবার সকালে আবার ব্যাট করতে নেমে পাকিস্তান বাবর আজমের ফিফটির পরও ২৩২ রানে অলআউট হয়ে যায়। ফলে প্রথম ইনিংসে ৪৬ রানের লিড পায় বাংলাদেশ।

তবে শেষদিকে সাজিদ খানের ঝড়ো ব্যাটিং পাকিস্তানকে কিছুটা লড়াইয়ে রাখে।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বড় লিডের দিকেই এগোচ্ছে নাজমুল হোসেন শান্তর দল। ওপেনার মাহমুদুল হাসান জয় তুলে নিয়েছেন অর্ধশতক। তবে দিনের একেবারে শেষ বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন মুমিনুল হক।

রোববার (১৭ মে) দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ১৫৬ রান।

দিনের শুরুতে বিনা উইকেটে ২১ রান নিয়ে ব্যাট করতে নামে পাকিস্তান। তবে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২৩২ রানেই থেমে যায় সফরকারীরা। দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেন বাবর আজম। শেষদিকে সাজিদ খান ২৮ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস খেলেন।

বাংলাদেশের হয়ে নাহিদ রানা ও তাইজুল ইসলাম ৩টি করে উইকেট নেন। এছাড়া তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ দুটি করে উইকেট ভাগাভাগি করেন।

পরে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১১০ রান তুলে দিনের খেলা শেষ করে বাংলাদেশ। তবে দিনের শেষ বলে মুমিনুল হকের বিদায়ে কিছুটা আক্ষেপ থেকেই গেছে স্বাগতিক শিবিরে।

চালকের আসনে বাংলাদেশ,মুমিনুলের আক্ষেপ,শেষ বল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত