ঢাকা সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

সিলেট টেস্টেও বাংলাদেশের দাপট, লাঞ্চের আগে লিড ২৪৯

সিলেট টেস্টেও বাংলাদেশের দাপট, লাঞ্চের আগে লিড ২৪৯

পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টে দারুণ অবস্থানে রয়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের শেষেই দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছিল স্বাগতিকরা। প্রথম ইনিংসে ৪৬ রানের লিড পাওয়ার পর দিন শেষ করেছিল ৩ উইকেটে ১১০ রান নিয়ে।

সোমবার তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। আগের দিন ১৩ রানে অপরাজিত থাকা নাজমুল হোসেন শান্তর সঙ্গে ব্যাট করতে নামেন মুশফিকুর রহিম।

তবে এ দিন শুরুতেই উইকেট হারায় স্বাগতিকরা। খুররম শাহজাদের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন শান্ত। ৪৬ বল খেলে তিনি করেন ১৫ রান। সিদ্ধান্তের বিরুদ্ধে পুনর্বিবেচনার আবেদন নিয়েও বাঁচতে পারেননি বাংলাদেশ অধিনায়ক।

শান্তর বিদায়ের পর ক্রিজে আসেন লিটন দাস। ইনিংসের ৪১তম ওভারের তৃতীয় বলে এক রান নিয়ে দলের লিড দুইশ ছাড়ান তিনি। তখন বাংলাদেশের সংগ্রহ ছিল ৪ উইকেটে ১৫৪ রান।

এ রিপোর্ট লেখা পর্যন্ত লাঞ্চের আগে বাংলাদেশের দলীয় রান ২৪৯। অভিজ্ঞ মুশফিকুর রহিম ৮০ বলে ৩৯ এবং লিটন দাস ৬৬ বলে ৪৮ রানে অপরাজিত ছিলেন।

এর আগে, দ্বিতীয় ইনিংসের শুরুতেই তানজিদ হাসান তামিমকে হারায় বাংলাদেশ। অভিষিক্ত এই ওপেনার বাউন্ডারি দিয়ে রান শুরু করলেও সেটিই ছিল তার একমাত্র রান তোলার শট। ৭ বল খেলে ৪ রান করে ফিরেছেন তিনি।

শুরুর ধাক্কা সামাল দেন মুমিনুল হক ও মাহমুদুল হাসান জয়। বিশেষ করে জয় ছিলেন আক্রমণাত্মক। শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিং করে তুলে নেন অর্ধশতক। ৬১ বলে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। তবে অর্ধশতক পূরণের পর বেশিক্ষণ টিকতে পারেননি। ৬৪ বলে ৫২ রান করে সাজঘরে ফেরেন এই ওপেনার।

দিনের শেষ ভাগে আউট হন মুমিনুল হকও। দারুণ শুরুর পর আরেকটি অর্ধশতকের পথে এগোলেও শেষ পর্যন্ত থামতে হয় ৩০ রানে। ৬০ বলের ইনিংস খেলে বিদায় নেন তিনি। মুমিনুলের আউটের পরই দিনের খেলা শেষ ঘোষণা করেন আম্পায়াররা।

দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১১০ রান। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ করে ২৭৮ রান, জবাবে পাকিস্তান অলআউট হয় ২৩২ রানে।

লিড ২৪৯,লাঞ্চের আগে,বাংলাদেশের দাপট,সিলেট টেস্ট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত