ঢাকা সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

সিলেট টেস্ট জিততে হলে ইতিহাস গড়তে হবে পাকিস্তানকে

সিলেট টেস্ট জিততে হলে ইতিহাস গড়তে হবে পাকিস্তানকে

অবশেষে থামল বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। মুশফিকুর রহিমের দুর্দান্ত শতকের ওপর ভর করে ৩৯০ রানে অলআউট হয়েছে টাইগাররা। এতে পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ৪৩৭ রান। অর্থাৎ জিততে হলে নতুন ইতিহাস গড়তেই হবে সফরকারীদের।

কারণ, টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের। ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪১৮ রানের লক্ষ্য পেরিয়ে জয় পেয়েছিল ক্যারিবীয়রা।

বাংলাদেশের হয়ে সবচেয়ে বড় অবদান রাখেন মুশফিকুর রহিম। অভিজ্ঞ এই ব্যাটার খেলেন ১৩৭ রানের অনবদ্য ইনিংস। এই শতকের মাধ্যমে টেস্টে নিজের ১৪তম শতক পূর্ণ করেন তিনি। এর ফলে বাংলাদেশের হয়ে সর্বাধিক টেস্ট শতকের তালিকায় পেছনে ফেলেন মুমিনুল হককে।

এছাড়া শততম টেস্ট খেলতে নেমে আরও একটি অনন্য কীর্তি গড়েছেন মুশফিক। আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে ১৬ হাজার রান পূর্ণ করেছেন তিনি। বাংলাদেশের কোনো ক্রিকেটারের এর আগে এই মাইলফলক স্পর্শ করার রেকর্ড ছিল না। তার পরেই আছেন তামিম ইকবাল, যিনি ৩৮৭ ম্যাচে করেছেন ১৫ হাজার ১৯২ রান।

মুশফিক ছাড়াও লিটন দাস ৬৯ এবং মাহমুদুল হাসান জয় ৫২ রানের ইনিংস খেলেন।

পাকিস্তানের বোলারদের মধ্যে খুররম শাহজাদ নেন ৪ উইকেট। এছাড়া সাজিদ খান শিকার করেন ৩টি উইকেট।

এদিকে টেস্টে পাকিস্তানের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড ২০১৫ সালে। শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলেতে ৩৭৭ রানের লক্ষ্য পেরিয়ে ৭ উইকেটের জয় পেয়েছিল তারা।

পাকিস্তান,ইতিহাস গড়তে,সিলেট টেস্ট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত