ঢাকা বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

বিসিবির কাউন্সিলর পদে মাহফুজ এভিন

বিসিবির কাউন্সিলর পদে মাহফুজ এভিন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল্লাহ আল মাহফুজ এভিন। সাবেক ক্রিকেটার হিসেবে মাঠে যেমন তিনি পরিচিত মুখ, তেমনি মাঠের বাইরেও একজন সফল ক্রীড়া সংগঠক হিসেবে রেখে চলেছেন প্রশংসনীয় অবদান।

মানবিক যাত্রা ফাউন্ডেশনের কর্ণধার আব্দুল্লাহ আল মাহফুজ এভিনের শিকড় লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টীবাড়ী ইউনিয়নে। তিনি মো. এরশাদ আলমের পুত্র।

বিসিবির কাউন্সিলর হিসেবে দায়িত্ব পাওয়ার পর সাবেক এই ছাত্রনেতা ও ক্রীড়া সংগঠক আব্দুল্লাহ আল মাহফুজ এভিন অনুভূতি প্রকাশ করে বলেন, “দেশের ক্রীড়াঙ্গনের সামগ্রিক উন্নয়ন এবং খেলাধুলার মানকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিরলসভাবে পরিশ্রম করাই এখন আমার মূল লক্ষ্য। আমাদের তরুণ সমাজকে মাঠমুখী করা এবং সঠিক দিকনির্দেশনা দিয়ে দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তুলতে আমি কাজ করে যেতে চাই।”

ক্রীড়াঙ্গনে নিজের এই নতুন পথচলা এবং লক্ষ্য-উদ্দেশ্য সফল করতে তিনি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের কাছে আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করেন।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি আরও বলেন, দেশের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ ও গতিশীল করতে কাজ করাই এখন তার প্রধান লক্ষ্য। খেলাধুলার মানোন্নয়নের পাশাপাশি তরুণদের মাঠমুখী করে সঠিক দিকনির্দেশনার মাধ্যমে যোগ্য ক্রীড়াবিদ হিসেবে গড়ে তুলতে তিনি নিরলসভাবে কাজ করতে চান।

তিনি বলেন, ক্রীড়াঙ্গনে নিজের এই নতুন দায়িত্ব ও স্বপ্ন বাস্তবায়নে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা প্রয়োজন।

এ সময় নতুন এই পথচলায় সফলতা অর্জনের জন্য দেশবাসীর দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন মাহফুজ এভিন।

মাহফুজ এভিন,কাউন্সিলর পদ,বিসিবি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত